"সমবেত শপথ - সাইকেল চালাই, পরিবেশ বাঁচাই, স্বচ্ছ গ্রাম গড়ি
আমি আজ "সাইকেলে রবিবার ২০২৬" অভিযান-এর এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করে শপথ গ্রহণ করছি যে—
* আমি আমার স্বাস্থ্য, পরিবেশ ও সমাজের কল্যাণে নিয়মিত শারীরিক কর্মকাণ্ড ও সাইকেল ব্যবহারে উৎসাহিত থাকব।
* আমি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০২৬ (SWM Rules 2026) অনুযায়ী উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ করব এবং অন্যদেরও উৎসাহিত করব।
* আমি ভেজা বর্জ্য, শুকনো বর্জ্য, গৃহস্থালি বিপজ্জনক বর্জ্য এবং স্যানিটারি বর্জ্য নির্ধারিত পদ্ধতিতে পৃথকভাবে সংরক্ষণ ও নিষ্পত্তি করব।
* আমি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার বর্জন করব এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করব।
* আমি একটি স্বচ্ছ, সবুজ, সুস্থ ও মজবুত পশ্চিমবঙ্গ এবং উন্নত ভারত গড়ার জন্য সর্বদা দায়িত্বশীল নাগরিক হিসেবে কাজ করব।
"
🎉 Certificate generation started successfully! Check your downloads.